গ্রস বেতন ক্যালকুলেটর
মূল বেতন + ভাতা = গ্রস বেতন। ভাতা কখনও মূল বেতনের অংশ নয় এবং বেতন নির্ধারণে ব্যবহৃত হয় না।
কখন এই হার কার্যকর হইবে
১ জানুয়ারি ২০২৮ তারিখ হইতে প্রযোজ্য ক্ষেত্রে উল্লিখিত হারে বা, ক্ষেত্রমত, টাকার অঙ্কে নির্ধারিত ভাতাদি অনুচ্ছেদ ১(৩) এর দফা (ঞ) অনুযায়ী প্রদেয় হইবে। ১ জুলাই ২০২৬ হইতে ৩১ ডিসেম্বর ২০২৭ তারিখ পর্যন্ত নবনিয়োগপ্রাপ্ত কর্মচারীগণ ৩০ জুন ২০২৬ তারিখে নিয়োগপ্রাপ্ত হইলে যে হার বা পরিমাণে ভাতাদি প্রাপ্ত হইতেন সেই হার বা পরিমাণে ৩১ ডিসেম্বর ২০২৭ তারিখ পর্যন্ত আহরণ করিবেন।
অর্থাৎ নিচের ভাতার অঙ্কগুলি ১ জানুয়ারি ২০২৮ হইতে প্রযোজ্য। ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত আপনি ৩০ জুন ২০২৬ তারিখে যে অঙ্ক পাইতেন তাহাই পাইবেন।
অনুচ্ছেদ ১২
সূত্র
মূল বেতন (Basic)
+ বাড়ি ভাড়া ভাতা
+ চিকিৎসা ভাতা
+ শিক্ষা সহায়ক ভাতা
+ অন্যান্য প্রযোজ্য ভাতা
= গ্রস বেতন (Gross Salary)
− কর্তন (আয়কর, জিপিএফ ইত্যাদি — গেজেটে হার নাই)
= নিট বেতন (Net Salary)
বাংলা নববর্ষ ভাতা (মূল বেতনের ১৫%) এবং উৎসব ভাতা বৎসরে প্রদেয়, তাই মাসিক গ্রসে যোগ করা হয় নাই। অনুচ্ছেদ ৩১ অনুযায়ী আয়কর কর্মচারী নিজে নিরূপণ ও পরিশোধ করিবেন; এই গেজেটে কোনও করহার নির্ধারিত হয় নাই।